ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একাদশে ভর্তির শেষ ধাপ শুরু আজ, চলবে কাল পর্যন্ত মজুরি বোর্ড গঠনের পর কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার শ্রমিকরা সিনেমা পরিচালনা করবেন হিমেশ, হতে চান সুপারস্টার অভিনেতাও জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, আইকনিক পোজে কৃতজ্ঞতা শাহরুখের এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে যে নিয়ম ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন যুবদলের ব্যানার উড়ে গিয়ে পড়ল আসামে, চিন্তায় ভারত পুলিশ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে রণক্ষেত্র মিরপুর-১০, পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হতাশাজনক হারে ফাইনাল খেলা নিয়ে শঙ্কা স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ

সার আমদানিতে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন: কৃষি মন্ত্রণালয়

সার আমদানিতে দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়।শনিবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
সার আমদানিতে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন: কৃষি মন্ত্রণালয় ছবি : সংগৃহীত

সার আমদানিতে দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়।


শনিবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় একথা জানায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অসত্য তথ্য প্রচার করা হয়েছে। নন-ইউরিয়া সার আমদানি ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী সর্বনিম্ন দরের ভিত্তিতে করা হয়। পূর্বে একাধিক প্রতিষ্ঠানকে বিভিন্ন দরে সার সরবরাহের সুযোগ থাকলেও বর্তমান সরকার সর্বনিম্ন দর গ্রহণের সিদ্ধান্ত নেয়ায় বিপুল অর্থ সাশ্রয় হয়েছে।


কৃষি মন্ত্রণালয় জানায়, সার আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক বুলেটিন ‘আরগুস’ ও ‘ফার্টিকন’-এর মূল্য তালিকা অনুসরণ করা হয়। অবস্থান ও জাহাজ ভাড়ার কারণে দেশভেদে দামের পার্থক্য থাকলেও তা নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই।


এ অর্থবছরে অতিরিক্ত দর প্রস্তাব করা আমদানিকারকদের প্রস্তাব বাতিল করে ১৩টি প্রতিষ্ঠানকে প্রথম দফায় এবং পরে আরও ৬টি প্রতিষ্ঠানকে নির্ধারিত দামে কার্যাদেশ দেয়া হয়েছে। সার আমদানিতে সরকারের স্বচ্ছতা বজায় রয়েছে বলে মন্ত্রণালয় দাবি করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব