প্রেমিক চেয়ে বিজ্ঞাপন দিয়ে সোশ্যাল মিডিয়াতে রীতিমত হইচই ফেলে দিয়েছেন এক তরুণী। ভেরা ডেকম্যানস নামে ওই ডাচ তরুণী বাস করেন লন্ডনে। মডেল হিসেবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও টিকটকে বেশ জনপ্রিয় তিনি।এর আগে কখনো প্রেমের সম্পর্কে জড়াননি ২৩ বছর বয়সী ভেরা ডেকম্যানস। তবে এবার তিনি প্রেমের সম্পর্কে জড়াতে চান। আর তাই মনের মতো প্রেমিক খুঁজে পেতে দিয়েছেন বিজ্ঞপ্তি।
তবে বিজ্ঞপ্তি দেওয়ার পর যা ঘটেছে তাতে নিজেই অবাক ভেরা ডেকম্যানস। বিজ্ঞপ্তি দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তার প্রেমিক হতে নির্ধারিত ফরমে আবেদন করেছেন ইতিমধ্যে তিন হাজারের বেশি প্রার্থী।
তার প্রেমিক হতে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে। আর ইতিমধ্যে তিন হাজারের বেশি প্রার্থী আবেদন ফরম পূরণ করে পাঠিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এ–সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন ডেকম্যানস। ওই ভিডিওতে তিনি প্রেমিক হতে আগ্রহী ব্যক্তিদের জন্য আবেদনের নির্ধারিত ফরমটি দেখিয়েছেন।
তিনি বলেন, “কিছু মানুষ মনে করে, আমি প্রেমিক নির্বাচনের জন্য আবেদন চেয়েছি—এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু সামগ্রিকভাবে অনেক প্রার্থীই এতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।”
ভেরা ডেকম্যানস বলেন, “২০২৩ সালে ডেটিং করাটা কঠিন। তাই আমি এখন জানতে চাই, কে ভালো প্রেমিক হতে পারে বা আমার জন্য উপযুক্ত প্রেমিক হতে পারে। আমার কাছে যত আবেদন জমা পড়েছে, তা গণনা করা কঠিন। তবে এতটুকু বলতে পারি, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আমার কাছে প্রায় তিন হাজার আবেদন জমা পড়েছে।”
ভেরা ডেকম্যানস প্রেমিকের জন্য দেওয়া আবেদন ফরমে দাবি করেছেন, অনলিফ্যানসে মডেলিং করে তিনি মাসে প্রায় ৩ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪৯৬ টাকা আয় করেন।
আবেদন ফরমে তিনি বেশিরভাগ প্রশ্নে “হ্যা “ বা “না” সূচক উত্তরের অপশন রেখেছেন। তবে শুরুতে তিনি আবেদনকারীর জ্যোতিষ শাস্ত্রীয় চিহ্ন এবং কতজন সাবেক প্রেমিকা ছিল, তা জানতে চেয়েছেন।
এছাড়া প্রার্থী পূর্ণ সময় চাকরি করেন কি-না, কাজের জন্য গাড়ি আছে কি-না, প্রার্থী কার্টুন দেখতে পছন্দ করেন ক- না, এমন প্রশ্নও আছে ওই আবেদন ফরমে।
তিনি বলেন, “আমি সম্পর্কের ব্যাপারে সিরিয়াস। তবে প্রেমিককে মজার মানুষ হতে হবে, গানে ভালো রুচি থাকতে হবে এবং নিজে আয় করতে হবে। এ ছাড়া তাকে সৎ, অনুগত ও কার্টুন দেখার মানসিকতা থাকতে হবে।”
এদিকে, প্রেমিকের সঙ্গে ডেটিংয়ের প্রথম দিন কীভাবে কাটাবেন এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভেরা ভেরা ডেকম্যানস। তিনি বলেন, “আমি সুন্দর পোশাক পরে আসব। আমি যার সঙ্গে ডেটিং করব, তার ওপর ছাপ ফেলতে চাই। বিনিময়ে আমি একই রকম আশা করব। আমার সামনে কোনো কিছু ভালো দেখানোর ভান করা যাবে না। কারণ, আমিও তার জন্য একই কাজ করছি।”
তবে ডেটিংয়ে তিনি কেবল নিজের জন্য অর্থ ব্যয় করবেন বলে জানান তিনি।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন