ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ জন

লিবিয়া থেকে আরও ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে দশটার দিকে বোরাক এয়ারে করে তারা
  • আপলোড সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫৬ সময়
  • আপডেট সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫৬ সময়
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ জন ছবি : সংগৃহীত

লিবিয়া থেকে আরও ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে দশটার দিকে বোরাক এয়ারে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) উত্তর আফ্রিকার দেশটির রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় এই ১৭৬ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। একই দিন ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।


দূতাবাস জানায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় বুধবার তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশিকে আইওএমের সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে।


লিবিয়ার বাংলাদেশ দূতাবাস আরও জানায়, রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদফতরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিত এসব নাগরিকদের বিদায় জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ