ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান মক্কায় পড়ল হুথিদের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকাসহ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ডিজিটাল যুগে ‘চোখের জিনা’ থেকে রক্ষা পাওয়ার উপায় মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প ৭৫ বছর ছাঁটাই ছাড়াই চলছে কোম্পানিটি, পরিচালনা পদ্ধতি দেখতে ভিড় সিইওদের রোনালদোর ৯৮২তম গোল নিয়ে তৈরি বিতর্কের অবসান প্রধানমন্ত্রীর সফর ঘিরে তড়িঘড়ি সংস্কার, ৭ দিনও টিকল না সড়ক ফ্রান্সে কড়া নিরাপত্তার মধ্যে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১০০০ সাদামাটা ‘শিউলি সন্ধ্যা’য় পরীমণির জন্মদিন উদযাপন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মাঠে নেমেছে বাংলাদেশ। মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার।
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:৯ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:৩০ সময়
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ ছবি : সংগৃহীত বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলা সরাসরি দেখুন

এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মাঠে নেমেছে বাংলাদেশ। মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত অধিনায়ক সাকিব আল হাসানের। আসরে এই নিয়ে টানা চার ম্যাচ টস জিতলেন তিনি।

শ্রীলঙ্কার মাটিতে বসে ‘লঙ্কাবধ’ মোটেও সহজ নয়, তবে এই দুরূহ কাজটাই আজ করতে হবে টাইগারদের। যেকোনো মূল্যে হারাতে হবে শ্রীলঙ্কাকে। ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এর বিকল্প নাই। এমন সমীকরণ জেনেই মাঠে নেমেছে সাকিব বাহিনী।

এমন বাঁচা-মরার লড়াইয়ে একাদশে পরিবর্তন আসবে, তা অনেকটা নিশ্চিতই ছিল। তবে ভাবা হচ্ছিলো এনামুল হক বিজয়ের সুযোগ মিলবে। তবে তা হয়নি। একাদশে পরিবর্তন এলো বটে, তবে আফিফ হোসেনের বদলে খেলবেন নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ :
নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

শ্রীলঙ্কার একাদশ :
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়াল্লালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা