ঢাকা | |

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ জন আটক

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্যের পুলাউ ইন্দাহ এলাকায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ জনকে বিদেশীকে
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫৩ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫৩ সময়
মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ জন আটক ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্যের পুলাউ ইন্দাহ এলাকায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ জনকে বিদেশীকে আটক করা হয়েছে।


বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।


সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খায়েরুল আমিনুস কামারুদ্দিন জানান, অভিযানে ১ হাজার ১৩২ জন বিদেশির নথিপত্র যাচাই করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিক ১৫০ জন, এছাড়া মিয়ানমারের ৩৬, পাকিস্তানের ৩৫, নেপালের ২৪, ভারতের ১০ এবং ইন্দোনেশিয়ার ৪৩৭ জন রয়েছেন বলে জানা গেছে। এসময় ভিসা আছে এমন বিদেশিদের ছেড়ে দেওয়া হয়।


অভিযানে আটককৃতদের বয়স ১৬ থেকে ৮০ বছরের মধ্যে। আটককৃতের প্রাথমিক তদন্ত শেষে সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।


খাইরুল আমিনুস কামারুদিন আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান, ভুয়া বা অচেনা কার্ড ব্যবহারের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!