ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকাসহ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ডিজিটাল যুগে ‘চোখের জিনা’ থেকে রক্ষা পাওয়ার উপায় মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প ৭৫ বছর ছাঁটাই ছাড়াই চলছে কোম্পানিটি, পরিচালনা পদ্ধতি দেখতে ভিড় সিইওদের রোনালদোর ৯৮২তম গোল নিয়ে তৈরি বিতর্কের অবসান প্রধানমন্ত্রীর সফর ঘিরে তড়িঘড়ি সংস্কার, ৭ দিনও টিকল না সড়ক ফ্রান্সে কড়া নিরাপত্তার মধ্যে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১০০০ সাদামাটা ‘শিউলি সন্ধ্যা’য় পরীমণির জন্মদিন উদযাপন চুয়াডাঙ্গায় অবৈধভাবে মজুত ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা সন্তানের পাশের রুমেই পড়ে ছিল মায়ের মরদেহ, তীব্র দুর্গন্ধ ছড়ালে উদ্ধার করে পুলিশ

যে সমীকরনে এশিয়া কাপে ফাইনাল খেলবে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই হার দেখেছে সাকিব আল হাসানের দল। যা চলমান এই টুর্নামেন্ট
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:৩৫ সময়
যে সমীকরনে এশিয়া কাপে ফাইনাল খেলবে বাংলাদেশ ছবি : সংগৃহীত
ব্যাটিং বিপর্যয়ে এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই হার দেখেছে সাকিব আল হাসানের দল। যা চলমান এই টুর্নামেন্ট থেকে কার্যত বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে। তবে কাগজে-কলমে এখনও টিকে আছে টাইগাররা। সুপার ফোরে বাংলাদেশ-পাকিস্তানের একটি করে এবং ভারত-শ্রীলঙ্কার দুটি ম্যাচ বাকি রয়েছে। দুটি বড় হার নিয়ে নেট রানরেটে বেশ পিছিয়ে আছেন সাকিবরা। সে কারণে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে তাদের বড় ব্যবধানে জিততে হবে। একইসঙ্গে বাকি তিনদলের দিকেও তাকিয়ে থাকতে হবে টিম টাইগার্সকে।

এশিয়া কাপের নবম আসরের পর্দা নামতে আর মাত্র চারটি ম্যাচ বাকি। সবগুলো ম্যাচই হবে বৃষ্টিপ্রবণ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। বাংলাদেশ ছাড়া বাকি তিন দল সুপার ফোরে এখন পর্যন্ত একটি করে জয় পেয়েছে। ফলে যুক্তির বিচারে বাংলাদেশের ফাইনালের সমীকরণ মেলানোটা কিছুটা হাস্যকরই মনে হতে পারে। তবে ক্রীড়াঙ্গনে এসব স্বাভাবিক বিষয়। আর নিশ্চয়ই বাংলাদেশের সমর্থকরাও এখনই তাদের আশা হারাতে চাইবেন না। সমীকরণটা অনেকটা প্রথম রাউন্ডের মতো, যেখানে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে টাইগাররা পা রেখেছিল সুপার ফোরে।

তবে সুপার ফোরের লড়াইটা তার চেয়েও কঠিন। এজন্য বাংলাদেশ মেলাতে হবে ‘যদি-কিন্তু’র হিসাব। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারাতে হবে ভারত-পাকিস্তান দুই দলকেই। তখন শেষ ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে জিতলে ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হবে। ওই সময় বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের সমান একটি করে জয় থাকবে। এরপর দেখা হবে নেট রানরেট। তবে বৃষ্টির কারণে কোন ম্যাচ ভেস্তে গেলে শেষ হয়ে যাবে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা।

গতকাল (সোমবার) রিজার্ভ ডে-তে সম্পন্ন হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ। আগের দেখায় তাদের গ্রুপপর্বের ম্যাচটি জিতে নেয় বৃষ্টি। সেই সম্ভাবনা এই ম্যাচেও ছিল। তবে টুর্নামেন্টের মাঝপথে এসিসির ‘ইতিহাসগড়া’ সিদ্ধান্তে রিজার্ভ ডে পায় দুদল। এরপর দুই দলের মধ্যকার লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানে (২২৮ রানে) পাকিস্তানকে হারায় ভারত।

এই ম্যাচের পর একটি ম্যাচ খেলা ভারত ও শ্রীলঙ্কা  যথাক্রমে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। বড় জয় নিয়ে নেট রানরেটও অনেক বেশি ভারতের। একইভাবে রানরেটে বেশ অবনতি ঘটেছে বাবরদের। তবে কোনো জয় না পাওয়া বাংলাদেশের রানরেট -০.৭৪৯। ম্যাচ জয়ের মাধ্যমে যা টপকানোর পাশাপাশি অভাবনীয় কিছুর অপেক্ষায় থাকতে হবে টাইগারদের!
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা