ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’ জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী ‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্তে অটল ফিফা ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালইয়ে চাকুরির সুযোগ

তিন বছরের বয়স ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় । প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত একাধিক
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৩, বিকাল ৫:০ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৩, বিকাল ৫:০ সময়
পররাষ্ট্র মন্ত্রণালইয়ে চাকুরির সুযোগ প্রতীকী ছবি

তিন বছরের বয়স ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় । প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: গবেষণা সহকারী। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি। স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেশন বা অফিস অ্যাপ্লিকেশনে বেসিক বা সমমানের কোর্স উত্তীর্ণের সনদ থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা: ৩০ বছর। বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ৫৬। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা: ৩০ বছর। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: উচ্চমান করণিক। পদসংখ্যা: ১। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি। স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেশন বা অফিস অ্যাপ্লিকেশনে বেসিক বা সমমানের কোর্স উত্তীর্ণের সনদ থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা: ৩০ বছর। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

বয়সসীমা : ২০২৩ সালের ১৪ জুন সাধারণ প্রার্থী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন। এ ছাড়া ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৪ জুলাই ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ