ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

চলন্ত ট্রেন থামিয়ে বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ

রেলস্টেশনের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:১ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:১ সময়
চলন্ত ট্রেন থামিয়ে বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ ছবি : সংগৃহীত
রেলস্টেশনের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন প্লাটফর্মে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি প্রায় ৫ মিনিট ধরে অবরোধ করে রাখা হয়।

বিক্ষোভ চলাকালীন বক্তারা বলেন, প্রায় ৩ যুগ পরে বিশ্ববিদ্যালয়ে রেলস্টেশন চালুর কাজ পুনরায় শুরু হলেও বর্তমানে অর্থ বরাদ্দ সংকটজনিত কারণে কাজ বন্ধ আছে দুমাসেরও অধিক সময়। ইতোপূর্বে প্রশাসন কর্তৃক বহুবার আশ্বাস দেবার পরও রেলস্টেশনের নির্মাণকাজ চালু হয়নি। এরই প্রেক্ষিতে আমাদের এই অবরোধ কর্মসূচি। এরপরও যদি নির্মাণকাজ চালু না হয় তাহলে আরও কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ফাহানা তাহি তিজা বলেন, ঠিকাদারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর তারা কাজ শুরু করবেন। শিক্ষার্থীদের সে অনুযায়ী ধৈর্য রাখতে হবে।

ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল জানান, আমরা বিষয়টি পুলিশের বিশেষ শাখায় জানিয়েছি। তাদের দাবিটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পেশ করা হবে।

উল্লেখ্য, একই দাবিতে গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সংসদ। ওইসময় পরবর্তী সাতদিনের মধ্য কাজ শুরুর আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের