ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আর তুরস্কের পক্ষে ছিলেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি।


পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বাণিজ্য বহুমুখীকরণ, যোগাযোগ বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ প্রচারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে দু’দেশের মধ্যে। আলোচনায় যত দ্রুত সম্ভব যৌথ অর্থনৈতিক কমিশনের পরবর্তী অধিবেশন আহ্বানের ওপর গুরুত্ব দেয়া হয়।


অপরদিকে, বাংলাদেশ পক্ষ তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানায়। দু’দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা হয় বৈঠকে।


এ সময়, ‘জুলাই বিপ্লব’-এ আহতদের চিকিৎসাসহ স্বাস্থ্য খাতে তুরস্কের ধারাবাহিক সহায়তা এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তুরস্কের ফিল্ড হাসপাতালের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উভয় পক্ষ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য উপায় নিয়ে মতবিনিময় করে।


পরে, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম