ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

নতুন করে হচ্ছে পে স্কেল, বাড়ানো হচ্ছে আর্থিক সুবিধা: অর্থ উপদেষ্টা

নতুন করে হতে যাচ্ছে পে স্কেল যেখানে আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে। সরকার বকেয়া ভর্তুকির অর্থও পরিশোধ করছে বলে
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪৭ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪৭ সময়
নতুন করে হচ্ছে পে স্কেল, বাড়ানো হচ্ছে আর্থিক সুবিধা: অর্থ উপদেষ্টা ছবি : সংগৃহীত

নতুন করে হতে যাচ্ছে পে স্কেল যেখানে আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে। সরকার বকেয়া ভর্তুকির অর্থও পরিশোধ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


মঙ্গলবার (৭ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব তথ্য জানান তিনি।


অর্থ উপদেষ্টা বলেন, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে।


তিনি বলেন, রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় বাড়তি এই ব্যয়ের অর্থসংস্থান নিয়ে সরকার চিন্তায় রয়েছে বলে খবর প্রকাশিত হয় বেশ কিছু গণমাধ্যমে। তবে এমন সংবাদ ঠিক নয়।


অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র্য বিমোচনসহ কিছু বিষয়ে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, সরকার খাদ্যমূল্যস্ফীতি কমাতে চায়, মূল্যস্ফীতি আগের থেকে ভালো অবস্থায় থাকলেও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে আরো সময় লাগবে।


এ সময় যুক্তরাষ্ট্র ও ভারত থেকে থেকে ৫০ হাজার মেট্রিক টন করে গম ও চাল আমদানি করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।


অর্থ উপদেষ্টা বলেন, চালের ব্যাপারে আমরা সব সময় সজাগ। আমরা নন-বাসমতি চাল আনব। আর গম আনব ৫০ হাজার মেট্রিক টন। গমটা আসবে যুক্তরাষ্ট্র থেকে। আর চাল ভারত থেকে।


চাল আমদানির কারণ হিসেবে তিনি বলেন, আমরা আগে থেকেই খাদ্যশস্যের রিজার্ভ বা মজুদ নিশ্চিত করছি। এর কারণ হলো, যদি কোনো অনাকাঙ্ক্ষিত কারণে আসন্ন বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম ব্যাহত হয়, তাহলেও যেন দেশে চাল, গম, লবণ এবং পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট তৈরি না হয়।


তিনি আরো বলেন, দেশে এই মুহূর্তে চালের কোনো সংকট নেই, তবে সরকারি গুদামে পর্যাপ্ত মজুদ থাকাটা সুবিধাজনক। এ ছাড়া খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতায় ট্রাকে করে পণ্য বিক্রিও পুনরায় শুরু করা হয়েছে বলে জানান তিনি।


আসন্ন বিদেশ সফর প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এটি মূলত একটি ফলো-আপ বৈঠক, এখানে নতুন করে কোনো আলোচনার বিষয় নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম