ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

রাঙামাটি সদর থেকে বিকেএসপি সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

রাঙামাটির সদর উপজেলা থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ক্রীড়াবিদ, রাজনৈতিক নেতা
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
রাঙামাটি সদর থেকে বিকেএসপি সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ছবি : সংগৃহীত

রাঙামাটির সদর উপজেলা থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ক্রীড়াবিদ, রাজনৈতিক নেতা ও বিভিন্ন পেশার মানুষ।


মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, বিকেএসপি রাঙামাটিতে স্থাপনের খবরে জেলার মানুষ আনন্দিত হয়েছিল। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসককে পাঠানো এক চিঠিতে বিকেএসপির স্থান রাঙামাটি থেকে কাপ্তাইয়ে সরিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে। এতে তারা গভীরভাবে মর্মাহত।


বক্তারা আরও বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে বিকেএসপি প্রতিষ্ঠার যে মহৎ উদ্যোগ নিয়েছে, একটি কুচক্রী মহল তা বানচাল করার ষড়যন্ত্র করছে। এই চক্র সরকারি অর্থ আত্মসাৎ ও উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। এ সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দোলনে নামবেন বলে জানান বক্তারা।


অধ্যাপক রনজ্যোতি চাকমার সভাপতিত্বে ও চিত্রশিল্পী মো: ইব্রাহীম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, ক্রীড়াবিদ আব্দুল মান্নান, সমাজসেবক নুরুল আবছার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হৃদয় চাকমা, এনসিপির নেতা শহীদুল ইসলাম, বিএনপি নেতা বাবুল তালুকদার, রিকো খীসা প্রমুখ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম