ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ভারতে অনুপ্রবেশকালে শেরপুর সীমান্তে দুই পাচারকারীসহ আটক ২৪

ভারতে পাচারকালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকায় পাচারকারী চক্রের দুই সদস্যসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৩ সময়
ভারতে অনুপ্রবেশকালে শেরপুর সীমান্তে দুই পাচারকারীসহ আটক ২৪ ছবি : সংগৃহীত

ভারতে পাচারকালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকায় পাচারকারী চক্রের দুই সদস্যসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার দিবাগত সাড়ে ১১টার দিকে সীমান্তের গজারি বাগান নামের এলাকা থেকে তাদের আটক করা হয়।


মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইগাতীর হলদীগ্রাম বিওপির একটি টহলদল সোমবার রাতে বিশেষ অভিযান চালায়। এসময় ভারতে অনুপ্রবেশকালে সীমান্ত পিলার ১১১০/এমপি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজারি বাগান নামক স্থান থেকে চারটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা ২৪ জনকে আটক করা হয়।


এসময় তাদেরকে বহনকারী চারটি অটোরিকশা এবং দেহ তল্লাশি করে নগদ ৫৪ হাজার ৪০০ টাকা, সিম কার্ডসহ ১৪টি মোবাইল ফোন সেট, একটি করে হাতঘড়ি ও পাওয়ারব্যাংক জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আটকদের ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।


আটকদের মধ্যে পাচারের জন্য জড়ো করা হয় ১৮ জনকে। এর মধ্যে ১৬ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার এবং একজন করে নাটোর ও রাজশাহী জেলার অধিবাসী। পাচারকারীচক্রের দুইজনের একজনর চাঁপাইনবাবগঞ্জ জেলার এবং অপরজন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাতকুচি গ্রামের বাসিন্দা। আর চার অটোরিকশাচালকের সবাই নালিতাবাড়ীর নন্নী, সমশ্চূড়া ও বুরুঙ্গা এলাকার বাসিন্দা।


আটককৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মানবপাচারের মূল হোতা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা গ্রামের মফিদুল ইসলাম (৩০)। তিনি পলাতক রয়েছেন। আটকরা প্রত্যেকে পাঁচ হাজার টাকা দিয়ে ভারতে যাওয়ার জন্য দালাল চক্রের সঙ্গে লেনদেন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, বিজিবির পক্ষ থেকে আটক ২৪ জনকে ঝিনাইগাতী থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মানবপাচার রোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী মামলা হয়েছে। আর অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার দায়ে আরো একটি মামলা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম