ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

শহিদুল আলমকে দেশে ফেরাতে ব্যবস্থা নিতে সরকারের প্রতি ফখরুলের আহ্বান

ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে নিরাপদে দেশে ফেরাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩১ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩১ সময়
শহিদুল আলমকে দেশে ফেরাতে ব্যবস্থা নিতে সরকারের প্রতি ফখরুলের আহ্বান ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে নিরাপদে দেশে ফেরাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জনিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আজ বুধবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম দেয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি।


এর আগে, আজ সকালে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী ‘কনশেনস’ জাহাজটি থেকে তাকে ধরে নিয়ে যায় আইডিএফ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।


ভিডিও বার্তায় তিনি বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। এ সময়, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সকলকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।


এর আগে, গতকাল ফেসবুকে দেয়া আরেক পোস্টে তিনি জানিয়েছিলেন, বুধবার ভোর নাগাদ ‘রেড জোন’ তথা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম