ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

গফরগাঁওয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৭ সময়
গফরগাঁওয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি,  সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি।’


আজ বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মোফাখ্খারুল ইসলাম প্রমুখ।

শোভাযাত্রা ও আলোচনায় খায়রূল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষাকরা অংশগ্রহণ করেন।


আলোচনাসভায় সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কন্যাশিশুরা শিক্ষিত হলে সমাজ আলোকিত হবে। আর সমাজ আলোকিত হলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে।


এ জন্য প্রতিটি কন্যাশিশু যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়, জীবন গড়ার সুযোগ পায় সেদিকে খেয়াল রাখতে হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম