ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

নোয়াখালী বিভাগের দাবিতে ফের বেগমগঞ্জে সড়ক অবরোধ

নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে আবারও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় সংগঠন ও সাধারণ
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৪২ সময়
নোয়াখালী বিভাগের দাবিতে ফের বেগমগঞ্জে সড়ক অবরোধ ছবি : সংগৃহীত

নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে আবারও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় সংগঠন ও সাধারণ মানুষ। আজ বুধবার (৮ অক্টোবর) সকালে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।


কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দুই ঘণ্টা নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর-সোনাইমুড়ী সড়কে যান চলাচল বন্ধ থাকে।


এর ফলে নোয়াখালী থেকে ঢাকা, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেয় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাজারও মানুষ।


কর্মসূচিতে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, হেফাজতে ইসলাম নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াছিন আরাফাত, চৌমুহনী পৌর বিএনপির সদস্য সচিব মহসিন আলম, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টিআই সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ তুষারসহ নেতারা।


বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালী অঞ্চলে প্রায় এক কোটি মানুষের বসবাস, কিন্তু উন্নয়ন ও প্রশাসনিক সেবায় এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত।


যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও শিল্পায়ন সব ক্ষেত্রেই পিছিয়ে আছে এই অঞ্চল। তাদের দাবি, দেশের অন্যান্য অঞ্চলে নতুন বিভাগ গঠনের পর নোয়াখালীর জনগণও তাদের নিজস্ব বিভাগ ‘নোয়াখালী বিভাগ’ চায়।

তারা আরো জানান, প্রস্তাবিত নোয়াখালী বিভাগের আওতায় লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুরসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা থাকবে। এতে প্রশাসনিক কার্যক্রম সহজ হবে, সাধারণ মানুষকে আর ছোটখাটো কাজের জন্য চট্টগ্রাম বা ঢাকা যেতে হবে না।


নোয়াখালী বিভাগ বাস্তবায়ন উপকূলীয় অঞ্চলের উন্নয়ন, সুরক্ষা, বাণিজ্যিক প্রসার এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভাগ চাই। সরকার এই দাবিকে গুরুত্ব দিক, কারণ এটি দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম