ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

যানজটে আটকা পড়ে মোটরসাইকেলেই মহাসড়ক পরিদর্শন করলেন সড়ক উপদেষ্টা

ঢাকা-সিলেট মহাসড়কের নাজুক ও খানাখন্দ অংশ পরিদর্শন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে তীব্র যানজটে আটকা পড়ার পর মোটরসাইকেলে
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫২ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫২ সময়
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলেই মহাসড়ক পরিদর্শন করলেন সড়ক উপদেষ্টা ছবি : সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের নাজুক ও খানাখন্দ অংশ পরিদর্শন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে তীব্র যানজটে আটকা পড়ার পর মোটরসাইকেলে চেপে বসে এই মহাসড়কের অবস্থা দেখলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


আজ বুধবার (০৮ অক্টোবর) সকালে বেহাল এই মহাসড়ক পরিদর্শন করতে এসে তিনি ও তার সঙ্গে যাওয়া কর্মকর্তারা যানজটের কবলে পড়েন।


সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়। প্রায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে এই যানজট।


দীর্ঘদিন ধরে সংস্কার না করায় আশুগঞ্জ গোলচত্তর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে ছোটো-বড়ো অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এতে করে তীব্র যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। ধীরগতির কারণে মহাসড়কের এ অংশ পাড়ি দিতে যানবাহনগুলোর দীর্ঘ সময় লাগছে।

এই অবস্থায় উপদেষ্টা ফওজুল কবির খানের সড়ক পরিদর্শনে আসার খবরে খানাখন্দের ভরাট শুরু করা হয়। একপাশ বন্ধ রেখে অস্থায়ীভাবে সংস্কার কাজ করায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে এই মহাসড়কে।


মূলত, ঢাকা-সিলেট মহাসড়কের ১২ কিলোমিটার অংশ আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের আওতায় পড়ায় নিয়মিত সংস্কার কাজ চালাতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ।


এদিকে, সকাল ১০টায় উপদেষ্টা ফাওজুল কবির ঢাকা থেকে ট্রেনে ভৈরব স্টেশনে নামেন। এরপর তিনি ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন করার উদ্দেশে রওনা দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম