ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে: প্রধান উপদেষ্টা

পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে, এর বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ৪:২৫ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ৪:২৫ সময়
পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে: প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত

পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে, এর বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ ইউনূস।


স্বল্পোন্নত দেশের (এলডিসি) গ্র্যাজুয়েশন মিটিং শেষে বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানিয়েছেন।


প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। দেশ এগিয়ে নিতে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।


তিনি আরও জানান, এলডিসি গ্র্যাজুয়েশনের মিটিংয়ে সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা। চলতি মাসে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে অ্যাসেসমেন্ট করবে জাতিসংঘ। জানুয়ারির ১৫ তারিখ নাগাদ তারা সেটি জানাবে।


প্রেস সচিব জানান, চালের দাম কমতে শুরু করেছে। ওয়ার্ল্ড ফুডের গ্লোবাল মিটিংয়ে যোগ দিতে ১২ তারিখ রোম সফরে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে ৯টি লিজিং কোম্পানি বাতিল করা হবে।


তিনি আরও জানান, শেখ হাসিনার আমলে ব্যাংকগুলো যেভাবে খালি করা হয়েছে সেকারণে ব্যাংকগুলো তেমন উন্নতি করতে পারেনি। ভিসার বিষয়ে কিছু জায়গায় জটিলতা রয়েছে, সেগুলোর সমাধান দিতে বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে। ভিসার জটিলতা মূলত বিগত সরকারের আমলের কারণে তৈরি হয়েছে। জটিলতা থেকে উত্তরণে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।


প্রেস সচিব জানান, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ বেশ কিছু দেশের সঙ্গে আলোচনা হচ্ছে। এমনকি আইসিটি ও  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যারা কাজ করছে তাদের প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।


তিনি আরও জানান, বাংলাদেশে স্কিল জনশক্তি তৈরির কথা বলেছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলো অনেক বেশি বিবিএ তৈরি করছে। কিন্তু বর্তমানে বিজ্ঞানসম্মত দরকার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম