ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

গাজীপুরে মাটি খুঁড়ে ড্রামভর্তি চোলাই মদের খোঁজ, আটক ৬

গাজীপুরের কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে ঘরের মেঝে ও জঙ্গল থেকে ১৫ হাজার লিটার চোলাই মদ জব্দ করে প্রকাশ্যে
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:২১ সময়
গাজীপুরে মাটি খুঁড়ে ড্রামভর্তি চোলাই মদের খোঁজ, আটক ৬ ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে ঘরের মেঝে ও জঙ্গল থেকে ১৫ হাজার লিটার চোলাই মদ জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া মদ তৈরিতে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।


বুধবার (৮ অক্টোবর) উপজেলার ঠাকুরপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ৪ ঘণ্টা অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে যৌথ বাহিনী।


পরে উদ্ধার করা চোলাই মদ স্থানীয় লোকজনের সামনেই ধ্বংস করা হয়। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত অভিযানে সেনাবাহিনীর মৌচাক ক্যাম্প, বিজিবি, কালিয়াকৈর থানা পুলিশ ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এভাবেই কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া গ্রামে চোলাই তৈরি করা হতো। এ বিষয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন।


এ কারণেই এলাকার যুব সমাজ এই মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এমন অভিযানে আমরা অনেকটা স্বস্তি প্রকাশ করছি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম