ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

লক্ষ্মীপুরে টাইফয়েড টিকা পাবে ৬ লাখ ৩০ হাজার শিশু-কিশোর

সরকারের ইপিআই কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। আগামী রবিবার (১২ অক্টোবর) থেকে টিকাদান কার্যক্রম
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:১৮ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:১৮ সময়
লক্ষ্মীপুরে টাইফয়েড টিকা পাবে ৬ লাখ ৩০ হাজার শিশু-কিশোর ছবি : সংগৃহীত

সরকারের ইপিআই কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। আগামী রবিবার (১২ অক্টোবর) থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এবার জেলায় টাইফয়েড টিকা পাবে ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ শিশু কিশোর।


আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।

এ সময় বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহীন, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. নাহিদ রায়হান প্রমুখ। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীকে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা দেওয়া হবে।


এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিদ্যমান ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। এ বছর জেলায় ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ জন শিশু-কিশোরদের টাইফয়েড টিকা প্রদান করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম