ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কঠোর জবাব দিল্লির ১৪ মিনিটে চার গোল দিয়ে বেলজিয়ামকে বিধ্বস্ত করলো ফ্রান্স আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা আজ, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান বাউফলে গভীর রাতে মিনিটের ব্যবধানে ৪ বিস্ফোরণের শব্দ, আতঙ্ক গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল: সিআইএ এআই সঙ্গীর আসক্তি রুখতে চীনে কঠোর বিধিনিষেধ: বন্ধ হলো ‘ভার্চ্যুয়াল পার্টনার’ ফিচার রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২ প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড কঙ্গোতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩০

আইইএলটিএস প্রাইজ : বাংলাদেশ থেকে ৫ হাজার পাউন্ড জেতার সুযোগ

বাংলাদেশসহ পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস প্রাইজ ২০২৩ এর
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৩, বিকাল ৫:৩১ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৩, বিকাল ৫:৩১ সময়
আইইএলটিএস প্রাইজ : বাংলাদেশ থেকে ৫ হাজার পাউন্ড জেতার সুযোগ

বাংলাদেশসহ পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস প্রাইজ ২০২৩ এর আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া। এ বছর বাংলাদেশ থেকে ৭ জন নির্বাচিত হবেন।  

আজ (বৃহস্পতিবার) ব্রিটিশ কাউন্সিলের ইন্টারনাল কমিউনিকেশনের সিনিয়র ম্যানেজার সারাহ হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী আইইএলটিএস-এর মাধ্যমে দেশে কিংবা বিদেশে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করতে আবেদন করেছেন এবং যাদের কোর্স জানুয়ারি ২০২৩ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত তারা ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস প্রাইজ ২০২৩ এর জন্য আবেদন করতে পারবেন।

এক্ষেত্রে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। বাংলাদেশে প্রতিযোগিতামূলক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মোট সাতজন বিজয়ী তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে পুরস্কার হিসেবে আর্থিক সহায়তা লাভ করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর চীন, জাপান, হংকং, ইন্দোনেশিয়া, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার আইইএলটিএস পরীক্ষার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।

বার্ষিক এ প্রতিযোগিতার মাধ্যমে ইংরেজিভাষী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে টিউশন ফি -তে আইইএলটিএস পরীক্ষার্থীদের সর্বোচ্চ ৫ হাজার পাউন্ড পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

এ নিয়ে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশশা বলেন, আমাদের বিশ্বাস, বিদেশে উচ্চশিক্ষা এবং সহযোগিতাপূর্ণ মনোভাবই আরও শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ বিশ্ব গড়ার চাবিকাঠি। মেধাবী শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। 

আইইএলটিএস প্রাইজ, আবেদন প্রক্রিয়া ও প্রাসঙ্গিক বিভিন্ন প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে আবেদনের জন্য আগ্রহীদের ভিজিট করতে হবে- https://takeielts.britishcouncil.org/take-ielts

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা