ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ইবিতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

জুলাই গণ-অভ্যুত্থানের পর স্থবিরতা কাটিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে শিক্ষক নিয়োগ কার্যক্রম। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১টার
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ৪:২৪ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ৪:২৪ সময়
ইবিতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের পর স্থবিরতা কাটিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে শিক্ষক নিয়োগ কার্যক্রম। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা অ্যাকাডেমিক ভবনে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার মাধ্যমে এটি শুরু হয়। তবে প্রশ্নের ধরন, পরীক্ষার প্রস্তুতি ও পূর্বঘোষণা নিয়ে প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক পদে ৪৭ জন আবেদনকারীর মধ্যে ২৯ জন পরীক্ষায় অংশ নেন। সকাল ১০টার দিকে শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশ্ন রাখা হয়। পরীক্ষা তত্ত্বাবধান করেন নিয়োগ বোর্ডের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। বিকালে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে উপাচার্যের বাসভবনে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।


এদিকে প্রার্থীদের কেউ কেউ পরীক্ষার প্রশ্নের মান ও স্বচ্ছতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও কয়েকজন প্রার্থী প্রশ্ন ও পরীক্ষার পূর্বঘোষণার সময় স্বল্পতা নিয়ে অসন্তোষ জানান। 


পরীক্ষা শেষে এক প্রার্থী বলেন, পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নের মান স্ট্যান্ডার্ড ছিল। পরীক্ষার হলে তেমন কোন অসঙ্গতি লক্ষ্য করিনি। স্বচ্ছতার সাথেই পরীক্ষা সম্পন্ন হয়েছে।


অন্য এক প্রার্থী বলেন, প্রশ্ন বেশ কঠিন হয়েছে তবে আমরা আগে দেখতাম যে বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার ক্ষেত্রে ৩০ মার্ক সাবজেক্টিভ ও ২০ মার্ক বাংলাদেশ স্ট্যাডিস থাকতো। তো এবার আমরা দেখছি যে ৫০ মার্কই সাবজেক্টিভ। এখানে বাংলাদেশ স্ট্যাডিস বা এই ধরনের কোন প্রশ্ন হয়নি। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা পরীক্ষা দিয়েছি, সেখানে পূর্বের মতো পরীক্ষা হয়েছে।


পরীক্ষার সময় সংশ্লিষ্ট অভিযোগ জানিয়ে এক প্রার্থী বলেন, একদিন আগে আমাকে জানানো হয়েছে। আসার ক্ষেত্রেও প্রস্তুতির একটা বিষয় থাকে। চাকরিজীবীদের অফিস থেকে ছুটি নিতে হয়। পরীক্ষার আগে অন্তত এক সপ্তাহ আগে জানালে আমাদের জন্য ভালো হতো। তাছাড়া দেখা যায় অনেকে বাইরে থাকে, ব্যস্ত থাকতে পারে। এই বিষয়টা একটু সমস্যা হয়েছে। কি জন্য এমন হয়েছে প্রশাসন ভালো জানে ৷ তবে আমার মনে হয় এখানে কোনো বিষয় আছে।


এর আগে, উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ গণমাধ্যমকে বলেন, “বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা লিখিত পরীক্ষা, ভাইভা এবং অ্যাকাডেমিক রেজাল্ট। আমরা এই তিনটির সমন্বয়ে সর্বোচ্চ মেধায় যে আসবে তাকে আমরা সিলেক্ট করবো। এখানে মেধা এবং যোগ্যতা এই হবে মাপকাঠি; কোনো ধরনের রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হবে না।”


এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম