ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ফরিদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন, স্বামী পলাতক

পারিবারিক কলহের জেরে ফরিদপুরে স্বামীর হাতে তার স্ত্রীকে গলাকেটে হত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর)
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, বিকাল ৫:২৮ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, বিকাল ৫:২৮ সময়
ফরিদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন, স্বামী পলাতক ছবি : সংগৃহীত

পারিবারিক কলহের জেরে ফরিদপুরে স্বামীর হাতে তার স্ত্রীকে গলাকেটে হত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের ভাটি লক্ষীপুর এলাকার তাদের ভাড়া বাসায় এই নৃশংস ঘটনা ঘটে।


নিহত স্ত্রীর নাম লিপি বেগম (৪৫)। তাকে হত্যা করার পর অভিযুক্ত স্বামী মো. শফিকুল ইসলাম কালা (৬০) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


লিপি বেগমকে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মূলত, স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার সন্দেহেই এই ঘটনা ঘটে।


নিহত লিপি বেগম এবং অভিযুক্ত শফিকুল ইসলাম কালার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের ছেলে পনির ইসলাম (২৮) জানান, তার বাবা-মায়ের মধ্যে নিয়মিত ঝগড়া হতো। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়, যার ফলস্বরূপ বাবা রাগ করে বাসা ছেড়ে চলে যান। পনির ইসলাম বলেন, ‘আজ সকালে বাবা বাসায় ফিরে এসে বলেন, জামাকাপড় দাও, আমি ঢাকা চলে যাব। জামাকাপড় নিতেই বাসায় আসছি। এই কথা বলে তিনি রুমে ঢুকে মাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে নিজের জামাকাপড় নিয়ে পালিয়ে যান।’


ঘটনার সময় উপস্থিত ছিল তাদের নাতনি স্মৃতি আক্তার (১২)। তার বর্ণনা অনুযায়ী, ‘দাদা রুমে ঢুকে দাদিকে শীতের কাপড় দিতে বলেন। কাপড় নেয়ার পর দাদা দাদিকে জিজ্ঞাসা করেন, ‘তুমি বাবলুর সঙ্গে কী করছো?’ এই বলে তাদের মধ্যে আবার ঝগড়া লেগে যায়। একপর্যায়ে দাদা দাদিকে কোরআন শরীফ ছুঁয়ে বলতে বলেন যে তিনি কিছুই করেননি। দাদি কোরআন শরীফ ছুঁয়ে একথা বলতে রাজি হতেই হঠাৎ করে দাদা তার কোমর থেকে একটি ছুরি বের করে দাদির গলায় বসিয়ে দেন এবং পালিয়ে যান। আমি তখন চিৎকার করে উঠি।’


ঘটনার সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ সদর হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষ করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় । ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই জাহাঙ্গীর বলেন, ‘হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক লিপি বেগম (৪৫) কে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম