ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় যুবক আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহবধু জুলেখা ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে গলা কেটে হত্যার ঘটনায় সোহেল রানা নামে
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৫ সময়
  • আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৫ সময়
লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় যুবক আটক ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহবধু জুলেখা ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে গলা কেটে হত্যার ঘটনায় সোহেল রানা নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ। এর আগেই থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।


আটক সোহেল চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর গ্রামের খামার বাড়ির মোজাম্মেল হোসেন বাহারের ছেলে। তিনি নিহতদের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ।


জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, নিহত জুলেখার স্বামী মিজানুর রহমান বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে সোহেল নামের একজনকে আটক করা হয়েছে।


পুলিশ ও ভুক্তভোগী পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর রামগঞ্জের উত্তর চন্ডিপুর গ্রামে বাসায় ঢুকে জুলেখা ও তার মেয়ে মীম গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে বাসায় থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ঘাতকরা। বাসায় তারা একা ছিল। রাতে নিহতদের পরিবারের পুরুষ সদস্যরা বাসায় গেলে জুলেখা ও মীমের গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। বিকেলে পারিবারিক কবরস্থানে নিহতদের মরদেহ দাফন করা হয়। পরে রাতেই মিজানুর বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম