ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, বাদ জোহর দাফন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক লেখক, সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৬ সময়
  • আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৬ সময়
সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, বাদ জোহর দাফন ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক লেখক, সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


এর আগে, সকাল সাড়ে ১০টায় নাগাদ অপরাজেয় বাংলার সামনে মনজুরুল ইসলামের মরদেহ নেয়া হয়। সে সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


আজ শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মনজুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।


বাংলা সাহিত্য ও মুক্ত চিন্তার জগতে শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের বিচরণ ছিল। লেখক, গল্পকার, প্রাবন্ধিক হিসেবেও ব্যাপক পরিচিতি পান তিনি।


উল্লেখ্য, গত ৩ অক্টোবর হার্ট অ্যাটাকের পর মনজুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে তার হার্টে দুইটি রিং পরানো হয়। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি অবস্থায় মারা যান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম