ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

পটুয়াখালী মহাসড়কে বাসের সঙ্গে র‍্যাবের মিনিবাসের সংঘর্ষ, নিহত ২

পটুয়াখালীর ফতুল্লা বাজার এলাকায় র‍্যাবের একটি মিনিবাস ও ধানসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ২:২২ সময়
পটুয়াখালী মহাসড়কে বাসের সঙ্গে র‍্যাবের মিনিবাসের সংঘর্ষ, নিহত ২ ছবি : সংগৃহীত

পটুয়াখালীর ফতুল্লা বাজার এলাকায় র‍্যাবের একটি মিনিবাস ও ধানসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২১ জন। 


আজ শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- র‍্যাবের মিনিবাসচালক এএসআই হালিম ও র‍্যাব সদস্যের দুই বছর বয়সী শিশু পিয়াম।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকালে র‍্যাবের একটি মিনিবাস সদস্যদের পরিবার নিয়ে কুয়াকাটার দিকে যাচ্ছিল। ফতুল্লা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও র‍্যাব ৮ এর সদস্যরা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় সিএমএইচে পাঠান।


অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম সজল বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা।


আমরা ঘটনাস্থলে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালাচ্ছি।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম