ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

সমাজে অর্থবহ পরিবর্তন আনার শক্তি তরুণদের মধ্যেই রয়েছে: প্রধান উপদেষ্টা

তরুণদের সাহসী, দূর দৃষ্টিসম্পন্ন হতে হবে। পাশাপাশি স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার উদ্যোগ নিতে হবে। কারণ তাদের মধ্যেই সমাজে
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৭ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৭ সময়
সমাজে অর্থবহ পরিবর্তন আনার শক্তি তরুণদের মধ্যেই রয়েছে: প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত

তরুণদের সাহসী, দূর দৃষ্টিসম্পন্ন হতে হবে। পাশাপাশি স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার উদ্যোগ নিতে হবে। কারণ তাদের মধ্যেই সমাজে অর্থবহ পরিবর্তন আনার শক্তি রয়েছে।


গতকাল শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডেন ও নরওয়ের তরুণ রাজনৈতিক নেতাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।


বৈঠকে প্রধান উপদেষ্টা তরুণ রাজনীতিবিদদের সঙ্গে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। এ সময় প্রতিনিধিরা জুলাই অভ্যুত্থান, তরুণদের অংশগ্রহণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ ও দিকনির্দেশনা চান।


প্রধান উপদেষ্টা বলেন, দ্রুত বিশ্ব পরিবর্তন হচ্ছে। আজকের তরুণরা আগের প্রজন্মের মতো নয়। তাদের বেড়ে উঠা প্রযুক্তির সঙ্গে। তরুণদের মধ্যে স্বপ্ন বাস্তবায়নের সব উপকরণ রয়েছে। অনেকে তরুণরাই ভবিষ্যৎ এমন কথা বলে থাকেন। কিন্তু আমি বলি তরুণরাই বর্তমান। সেই স্বপ্ন বাস্তবায়নের সব উপকরণই আছে।


তিনি আরও বলেন, জুলাই এক ঐতিহাসিক মুহূর্ত ছিল। বাংলাদেশ এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় তরুণদের সঙ্গে দেখা করে তাদের স্বপ্ন-আকাঙ্ক্ষা জানার চেষ্টা করতে প্রতিনিধি দলটির কাছে আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম