ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

সাতক্ষীরায় ১০৮টি হারানো মোবাইল উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ১০৮টি হারোনা মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা পুলিশ লাইন্সে
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময়
সাতক্ষীরায় ১০৮টি হারানো মোবাইল উদ্ধার করল পুলিশ ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় ১০৮টি হারোনা মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।


মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা পুলিশ লাইন্সে এ মোবাইল ফিরিয়ে দেন পুলিশ সুপার মনিরুল ইসলাম। এছাড়া মোবাইল ব্যাংকিং প্রতারণার শিকার ২০ জনকে তিন লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দেয়া হয়েছে।


পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, ডিজিটাল অপরাধ দমন কাজ করছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিকদের সচেতন করাও আমাদের দায়িত্ব। সাতক্ষীরা সাইবার টিম সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে।


তিনি আরও জানান, জেলার বিভিন্ন থানায় করা জিডির ভিত্তিতে গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এসব মোবাইল উদ্ধার করা হয়। ১০৮টি মোবাইলের বাজার মূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা বলেও জানান তিনি।


অপরদিকে, হারানো মোবাইল ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিকরা। পুলিশের এমন দায়িত্বশীলতার প্রশংসায় ভাসছেন সকলেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম