ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে সড়ক অবরোধ ‘জাগো শরীয়তপুর’ সংগঠনের

শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেছে ‘জাগো
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময়
ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে সড়ক অবরোধ ‘জাগো শরীয়তপুর’ সংগঠনের ছবি : সংগৃহীত

শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেছে ‘জাগো শরীয়তপুর’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা।


মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এই অবরোধের সময় প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে পদ্মা সেতুতে যান চলাচল।


এর আগে, সকালে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সকাল ১০টার পর থেকেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। পরে মানববন্ধন শেষে সকাল ১১টার দিকে টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করে তারা। এর ফলে, সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে প্রায় ৩০ মিনিটের জন্য। টোল প্লাজার সামনে আটকা পরে শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। আন্দোলনকারীরা শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সামনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


আন্দোলনে জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, আজকে আমরা একঘণ্টার কর্মসূচি দিয়েছি। যদি সরকার আমাদের দাবি প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহার না করে, তাহলে পরবর্তীতে পদ্মা সেতু সম্পূর্ণ ব্লক করে রাখা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম