ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

শিক্ষকদের দাবির পক্ষে হাসনাতের ফেসবুক পোস্ট

শহীদ মিনারে ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ কয়েকটি দাবিকে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:২০ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:২০ সময়
শিক্ষকদের দাবির পক্ষে হাসনাতের ফেসবুক পোস্ট ছবি : সংগৃহীত

শহীদ মিনারে ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ কয়েকটি দাবিকে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।


মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে হাসনাত বলেন, 'দেশ গড়ার কারিগর আমাদের সম্মানিত শিক্ষকদের দাবি মেনে নিন।'


এদিকে আজ দুপুরে আন্দোলনরত শিক্ষকদের ফোন করে এখনই লং মার্চ না করার আহ্বান জানিয়েছেন তিনি।


শিক্ষক নেতা অজিজী বলেন, এনসিপির নেতা, আমাদের পাশে সবসময় যিনি থেকেছেন, সেই হাসনাত আবদুল্লাহ আমাকে মোবাইলে কল করেছিলেন। তিনি জানিয়েছেন, সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে একটা মিটিং চলছে। সেখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত লং মার্চ টু সচিবালয় কর্মসূচিতে না যেতে আহ্বান জানিয়েছেন তিনি। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রণালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে তা দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।


আজ দুপুর ১২টায় 'লং মার্চ সচিবালয়' কর্মসূচি ছিল শিক্ষকদের। তারা সময় পরিবর্তন করে সেটি বিকেল ৪টায় করার ঘোষণা দিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম