ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি; উৎপাদকরা বাড়িয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৯ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৯ সময়
সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি; উৎপাদকরা বাড়িয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।


মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


বাণিজ্য উপদেষ্টা বলেন, তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে এর মূল্য নিয়ন্ত্রণ করবে। যার মূল্য সমন্বয় করার ক্ষেত্রে ডাইরেক্ট কমিশন একটি ফর্মুলা ব্যবহার করবে। এর ভিত্তিতে এটাকে নির্দিষ্টকরণ করা হয়।


তিনি আরও বলেন, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজ দেয়ার কোন বৈধতা নেই, যতক্ষণ না পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের স্বীকৃতি পাওয়া যায়। যে জিনিসের অনুমোদন আমি দিইনি, সেটার প্রেস রিলিজ যাবে কেন।


প্রসঙ্গত, গতকাল সোমবার (১৩ অক্টোবর) অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়টি প্রেস রিলিজ আকারে জানানো হয়। সেখানে বলা হয়, অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের মূল্য নিম্নোক্তভাবে সমন্বয় করা হলো।


নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিনের দাম তিন টাকা বাড়িয়ে ১৭৭ এবং পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা করা হয়েছে। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস