ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

সাতক্ষীরায় হাসপাতালে দুদকের অভিযান, ৭ দালাল আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে সাতজন দালালকে আটক করেছে দুদক। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, বিকাল ৬:১১ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, বিকাল ৬:১১ সময়
সাতক্ষীরায় হাসপাতালে দুদকের অভিযান, ৭ দালাল আটক ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে সাতজন দালালকে আটক করেছে দুদক। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


খুলনা সমন্বিত জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ ফজল বলেন, ডাক্তাররা রোগী রেফার করে প্যাথলজি ও ক্লিনিকে পাঠান এবং দালালদের মাধ্যমে হসপাতাল থেকে রোগীদের নিয়ে পাশের বিভিন্ন প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এসব বিষয় খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ডাক্তারদের অন্যত্র রোগীদের রেফার করার সত্যতা পাওয়া যায়। এ সময়, হাসপাতাল থেকে সাতজন দালালকে হাতেনাতে আটক করা হয়।


তিনিআরও বলেন, কয়েকটি প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক থেকে কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। সার্বিক ঘটনা উল্লেখ করে কমিশনকে বিষয়টি জানানো হবে। কমিশন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


অপরদিকে, আটক দালালদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে চারজনকে দুইশত টাকা জরিমানাসহ তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সেইসাথে, অপর তিনজনকে দুইশত টাকা জরিমানা করে মুচলেকায় মুক্তি দেয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম