ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

গাইবান্ধায় নিজ ঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে আব্দুল কাফি (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩–৪
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৮ সময়
গাইবান্ধায় নিজ ঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে আব্দুল কাফি (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩–৪ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।


মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার সাপমারা এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয়রা জানান, কাফি মিয়ার বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার দুপুরে প্রতিবেশীরা ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


স্বজনরা জানান, বাড়িতে কেউ না থাকায় তিনি মারা গেলেও কেউ বুঝতে পারেনি। তারা মরদেহের ময়নাতদন্ত করাতে চান না। এ ঘটনায় মামলা করারও ইচ্ছে নেই।


তবে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবে পুলিশ।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম