ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

আরো আট দেশে শুরু হচ্ছে ভোটার নিবন্ধন কার্যক্রম

আরো আট দেশে শিগগিরই ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:২০ সময়
আরো আট দেশে শুরু হচ্ছে ভোটার নিবন্ধন কার্যক্রম ছবি : সংগৃহীত

আরো আট দেশে শিগগিরই ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের জন্য বর্তমানে ১১টি দেশে ভোটার নিবন্ধন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান আছে। 


মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।


ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ রাজনৈতিক দল ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রদান, প্রবাসী বাংলাদেশি ভোটারদের আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ, জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক প্রাপ্তির দাবি ইত্যাদি বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বলে ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেছেন— পর্যবেক্ষণ নীতিমালা মেনে এবং নির্বাচন কমিশন প্রণীত নীতিমালা অনুযায়ী আবেদনগুলো যাচাই-বাছাই করে দাবি-আপত্তি গ্রহণের জন্য প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্যদের বিষয়ে কারো কোনো দাবি আপত্তি আছে কিনা, তা জানতে চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০ অক্টোবরের পর নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।


আখতার আহমেদ আরো বলেন, ‘বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ চলমান আছে।


আগামী ২০ অক্টোবর ২০২৫ ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।’ শাপলা প্রতীক প্রাপ্তির জন্যে এনসিপির দাবির বিষয়ে ইসি সিনিয়র সচিব বলেন, ‘নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর জন্য তফসিলভুক্ত প্রতীকের বাইরে অন্যকোনো প্রতীক কোনো দলকে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। এনসিপিকে আগামী ১৯ অক্টোবরের মধ্যে বরাদ্দযোগ্য প্রতীক হতে একটি নির্ধারণ করে তা ইসিকে জানাতে পত্র দেওয়া হয়েছে।’


এ সময়ের মধ্যে এনসিপি থেকে কোনো প্রস্তাব না পাওয়া গেলে নির্বাচন কমিশন বিধি মোতাবেক প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম