ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ১, আহত অন্তত ১২ মান্দায় অটোরিকশায় মাইকিং করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা, গ্রেপ্তার ২ যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী প্রদান দিল্লিতে ভারত-বাংলাদেশ শীর্ষ বৈঠকের গুঞ্জন: নতুন সমীকরণে দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা ট্রাম্প-কিম সম্ভাব্য বৈঠক নিয়ে গুঞ্জন: বাস্তব সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক ‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এবার ভরিতে প্রায় আড়াই হাজার টাকার বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:৫৪ সময়
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ছবি : সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এবার ভরিতে প্রায় আড়াই হাজার টাকার বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।


মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


নতুন দাম বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। ফলে আজ বৃহস্পতিবারও (১৬ অক্টোবর) একই দামে বিক্রি হচ্ছে সোনা। 


বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।


সোনার আজকের বাজারদর—


• ২২ ক্যারেট : ভরিপ্রতি ২,১৬,৩৩২ টাকা


• ২১ ক্যারেট : ভরিপ্রতি ২,০৬,৪৯৯ টাকা


• ১৮ ক্যারেট : ভরিপ্রতি ১,৭৭,০০১ টাকা


• সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১,৪৭,৩৫১ টাকা


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।


 তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

অন্যদিকে জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৮০২ টাকায়। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু

আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু