ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

বিদ্যুতের জন্য বিদেশ থেকে গ্যাস আমদানি করলে দাম অনেক বেড়ে যায়: জ্বালানি উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ পাঁচটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও
  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৫, বিকাল ৬:২ সময়
  • আপডেট সময় : ২১ অক্টোবর ২০২৫, বিকাল ৬:২ সময়
বিদ্যুতের জন্য বিদেশ থেকে গ্যাস আমদানি করলে দাম অনেক বেড়ে যায়: জ্বালানি উপদেষ্টা ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ পাঁচটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।


মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, বিদ্যুতের জন্য বিদেশ থেকে গ্যাস আমদানি করলে দাম অনেক বেড়ে যায়। এ থেকে মুক্তির জন্য নবায়নযোগ্য জ্বালানি সোলার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।


এ প্রকল্প সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন জ্বালানি উপদেষ্টা। এ প্রকল্পে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মহিলা ও পরিবার কল্যাণ বিভাগ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।


স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম ইনিশিয়েটিভ ‘বি’ বাস্তবায়ন করবে। শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জন্য এই সমঝোতা অনুযায়ী কাজ করবে তারা। ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম ইনিশিয়েটিভের লক্ষ্য হলো দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অংশ বৃদ্ধি করা। এটি ওপেক্স মডেলের মাধ্যমে বাস্তবায়িত হবে।


সেখানে প্রতিষ্ঠানগুলোকে সৌর প্রকল্প স্থাপনের খরচ বহন করতে হবে না। তবে সেবা ব্যবহার অনুযায়ী সাবস্ক্রিপশন পেমেন্ট করতে হবে। এই প্রকল্প চালু হলে প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুতের খরচ উল্লেখযোগ্য হারে কমবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম