সিরাজগঞ্জের তাড়াশে রাতের আঁধারে সার ও কীটনাশকের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ওই সময় দোকান থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার সার ও কীটনাশকসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবি দোকানের মালিকের।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার কাস্তা বাজার মেসার্স জিসা এন্টারপ্রাইজে এ চুরির ঘটনা ঘটে। মেসার্স জিসা এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম জানান, ‘প্রতিদিনের ন্যায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই।
আজ সকালে আমার দোকান খুলে দেখি দোকানের পেছনে টিন কাটা। আমার প্রায় সাড়ে তিন লাখ টাকার কীটনাশক মালামাল চুরি করে নিয়ে গেছে।’
তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, ‘কীটনাশকের দোকানে চুরির বিষয়ে কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন