ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড

পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন কিশোর আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পর্নোগ্রাফি
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৭ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৭ সময়
পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড ছবি : সংগৃহীত

পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন কিশোর আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পর্নোগ্রাফি মামলায় আসামিদের মধ্যে অন্য দুইজনকে আরও ৩ বছর করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে পটুয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন।

আসামিদের বয়স কম হওয়ায় রায় ঘোষণার পর তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। প্রাপ্তবয়স্ক হলে তারা সাজা ভোগ করবে।

পুলিশ জানায়, ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান জসিম উদ্দিন। চলতি বছরের ১৮ মার্চ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে লামিয়াকে তুলে নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে আসামিরা। সে সময় ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিষয়টি কাউকে না জানাতে চাপ দেয় তারা।

এই ঘটনায় নিজেই তিনজনকে আসামি করে মামলা করেন লামিয়া। পরে ২৬ এপ্রিল রাজধানীর শেখেরটেক এলাকার ভাড়া বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লামিয়ার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম