ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ডিসি অফিসের সামনে গ্রামবাসীর বিক্ষোভ, ২ চরমপন্থীর বিচার দাবি

কুষ্টিয়ায় চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের সাবেক নেতা জাহাঙ্গীর কবির লিপটন ও তার সহযোগী মামুনের বিচারের দাবিতে জেলা প্রশাসকের
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৪ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৪ সময়
ডিসি অফিসের সামনে গ্রামবাসীর বিক্ষোভ, ২ চরমপন্থীর বিচার দাবি ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের সাবেক নেতা জাহাঙ্গীর কবির লিপটন ও তার সহযোগী মামুনের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়ার বাসিন্দারা।


কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের ব্যানারে বুধবার (২২ অক্টোবর) দুপুরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।


বক্তারা বলেন, সম্প্রতি চরমপন্থী সন্ত্রাসী লিপটনকে পাঁচটি অস্ত্রসহ সেনাবাহিনী গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।


তবে এর তিন মাসের মধ্যেই জামিনে মুক্তি পেয়ে ফের অপকর্মে জড়িত পড়েন তিনি। এ কারণে এলাকার মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। 

বক্তারা আরো বলেন, লিপটনের অন্যতম সহযোগী মামুন এখনো কারাগারে থেকে সাক্ষাৎ প্রার্থীদের মাধ্যমে মানুষকে ভয় দেখাচ্ছেন। এ কারণে শান্তিপ্রিয় গ্রামবাসীর নিরাপত্তার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম