ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ভোলায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ভোলায় ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৫, বিকাল ৬:৩ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৫, বিকাল ৬:৩ সময়
ভোলায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক ছবি : সংগৃহীত

ভোলায় ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের যৌথ অভিযানে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শেরেবাংলা বাজার এবং ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় তাদের আটক করা হয়। 

আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটকরা হলেন সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামের মো. সুমন ইব্রাহিম (২৯) ও একই ইউনিয়নের পশ্চিম চরকালি গ্রামের মো. কামাল (৪২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শেরেবাংলা বাজার এবং ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা এবং আটক মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম