ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

মাইলস্টোন দুর্ঘটনায় আহত ৭ শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা বিএনপির

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ৭ শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি।বুধবার (২২ অক্টোবর) বিকেলে
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:১০ সময়
মাইলস্টোন দুর্ঘটনায় আহত ৭ শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা বিএনপির ছবি : সংগৃহীত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ৭ শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান পৌঁছে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

এ সময় আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ দিতে আদালতের নির্দেশনা বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বানও জানান আমিনুল।

তিনি বলেন, 'মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই মানবতার পরিচয়। বিএনপি সব সময় জনগণের দুঃসময় ও সংকটে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।'

এসময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম