ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

অভ্যুত্থানের আগে আ. লীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে নয়: সারজিস

২৪’র গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল এমন কেউ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩৫ সময়
অভ্যুত্থানের আগে আ. লীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে নয়: সারজিস ছবি : সংগৃহীত

২৪’র গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল এমন কেউ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারবে না বলে জানিয়েছেন দলটির উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, অন্যদলের যে কোনো ভাল মানুষদের জন্য এনসিপির দরজা খোলা।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাঈদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, কেউ যদি মনে করে এনসিপিতে এসে ব্যক্তিগত উদ্দেশ্য পূরণ করবেন, তাহলে এই দল তাদের জন্য না। আগের জায়গায় ফিরে যেতে হবে। দলটি তার আর্দশ অনুযায়ীই চলবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, কেউ যেনো নিজে এগিয়ে যাওয়ার জন্য অন্য কাউকে টেনে না ধরি। এনসিপির ভেতর লক্ষ্য করা যায়— কাউকে টেনে ধরতে কারও বিরুদ্ধে অভিযোগ দিতে। এসব বিষয় থেকে বের হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

এ সময় দলটির ভবিষ্যৎ নিয়ে সারজিস বলেন, এনসিপি যদি জুলাইয়ে আকাঙ্খাকে ধারণ করে এগিয়ে যেতে পারে, তাহলে আজ থেকে দুই বছর পর বাংলাদেশ সবচেয়ে গ্রহণযোগ্য দলে পরিণত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী