ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

সনদ স্বাক্ষর নিয়ে এনসিপির 'নাটক' কাম্য ছিল না: মঈন খান

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এনসিপি যে নাটক মঞ্চস্থ করলো তা কাম্য ছিল না। এটা জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ২৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৩ সময়
সনদ স্বাক্ষর নিয়ে এনসিপির 'নাটক' কাম্য ছিল না: মঈন খান ছবি : সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এনসিপি যে নাটক মঞ্চস্থ করলো তা কাম্য ছিল না। এটা জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত রাজনীতিতে স্থিতিশীলতা ও নির্বাচন ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক অবস্থার মধ্যে নিয়ে যাওয়া জরুরি। সেখানে পারষ্পরিক মতপার্থক্য থাকলেও ঐক্যবদ্ধ থাকা উচিৎ।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, এখন আইন করা সম্ভব নয়, সবটাই অধ্যাদেশ। যেটি আগামী সংসদে পাস হতে হবে। ফলে সংবিধানকে এড়িয়ে কোন আদেশ দেয়া সমীচীন হবে না। তাতে নতুন সংকট তৈরি হবে।

জামায়াতের মজলিসে সূরা সদস্য কামাল আহমেদ বলেন, স্থানীয়ভাবে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা-সংঘাত চলছে। এটি দূর করা উচিত। দলগুলোকে কেন্দ্রীয়ভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় আসন্ন নির্বচনের পরিবেশ নষ্ট হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী