ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

সনদের আইনি ভিত্তি নিশ্চিত হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এনসিপি: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৯ সময়
  • আপডেট সময় : ২৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৯ সময়
সনদের আইনি ভিত্তি নিশ্চিত হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এনসিপি: আখতার ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এনসিপি। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই সনদে সই করা হবে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে একমত হলেও এর বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে জনগণ এখনো জানে না। সনদ বাস্তবায়নের আদেশ ও পরিধিসহ সব কিছু জাতির সামনে তুলে ধরতে হবে। কমিশন যাতে কোনো দলের চাপে পড়ে ঘোষণাপত্রের মতো সনদকেও কাগুজে জিনিসে পরিণত না করে। এ সময় জুলাই সনদকে ছাব্বিশের সংবিধান হিসেবে ঘোষণা করারও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে এনসিপি জোটের জন্য উন্মুক্ত রয়েছে। সনদ বাস্তবায়নসহ আরও কিছু বিষয় সম্পন্ন হওয়ার পর জোট নিয়ে ভাববো। এ সময় এনসিপির প্রস্তাবনা বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন হতো বলে মন্তব্য করেন তিনি।

এর আগে, আজ সকাল দশটায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে এনসিপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বৈঠকে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী