ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৭ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৯ সময়
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত ছবি : সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৭ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে এই পরীক্ষা হবে। গতকাল রবিবার সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবশ্যিক বিষয়ের পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা বা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিন থেকে চার ঘণ্টার এসব পরীক্ষায় সর্বোচ্চ ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। ২৭ নভেম্বর বাংলা প্রথমপত্র বিষয় দিয়ে এই পরীক্ষা শুরু হবে। কারিগরি, পেশাগত এবং সাধারণ উভয় ক্যাডারের প্রার্থীদের জন্য এ বিষয় প্রযোজ্য।

পরীক্ষার হল, আসনবিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পরে কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

গত ২৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। তাঁরাই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম