ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

দেশের বাজারে ফের কমলো সোনার দাম, আজ থেকেই কার্যকর

দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে সাড়ে তিন হাজার টাকা। যা আজ
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৮ সময়
দেশের বাজারে ফের কমলো সোনার দাম, আজ থেকেই কার্যকর ছবি : সংগৃহীত

দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে সাড়ে তিন হাজার টাকা। যা আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

সোমবার (২৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।


নতুন দাম অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস