ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি বাগান থেকে রঞ্জু সিকদার (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:২২ সময়
গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি বাগান থেকে রঞ্জু সিকদার (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রঞ্জু সিকদার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামের আতো সিকদারের ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশের বাগানের একটি গাছে রঞ্জু সিকদারের মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি পারিবারিক বা মানসিক কোনো কারণ ছিল কি না তা তদন্ত করছে পুলিশ।

এ ঘটনায় পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। প‌রে ময়নাতদ‌ন্তের পর মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী