ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ

ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৩৩ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৩৩ সময়
ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ ছবি : সংগৃহীত

ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন,  জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অব ডিসেন্ট বাতিলসহ সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশগুলো লিপিবদ্ধ করলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি।

সনদ বাস্তবায়ন আদেশে সুনির্দিষ্ট কিছু বিষয় দেখতে চায় এনসিপি উল্লেখ করে তিনি আরও বলেন, যে বিষয়গুলো ঐকমত্য হয়েছে অথবা ঐকমত্য কমিশন লিপিবদ্ধ করেছে সেগুলো গণভোটে যাবে। সংবিধান সংস্কারের বিষয়ে জনগণ রায় দেবে।

তিনি আরও বলেন, নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। শাপলা না দেয়ার বিষয়টি কমিশনের স্বেচ্ছাচারিতা। প্রয়োজনে রাজনৈতিকভাবে যদি আদায় করতে হয়, তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে।

নির্বাচন প্রসঙ্গে নাহিদ বলেন, আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না। প্রধান উপদেষ্টা ড. ইউনুসের নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের উদ্দেশে নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান নাহিদ ইসলাম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী