ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে বিভক্তি ততই বাড়বে: মির্জা ফখরুল

জুলাই সনদে নোট অব ডিসেন্ট-এর উল্লেখ থাকার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, বাস্তবায়ন প্রক্রিয়ায় সেটা উপেক্ষা করে জনগণ ও দলগুলোর
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ৩:২১ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ৩:২১ সময়
নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে বিভক্তি ততই বাড়বে: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

জুলাই সনদে নোট অব ডিসেন্ট-এর উল্লেখ থাকার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, বাস্তবায়ন প্রক্রিয়ায় সেটা উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে বিভক্তি ততই বাড়বে। জনগণের কাছে নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা। এর ব্যত্যয় ঘটলে দায়-দায়িত্ব ড. মুহাম্মদ ইউনুসকে বহন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরেই আমরা নির্বাচনের কথা বলেছিলাম, তখন আমাদেরকে বলা হয়েছিল- আমরা ক্ষমতা চাই, সেজন্য অতি দ্রুত নির্বাচন চাচ্ছি। অথচ আজকে প্রমাণিত হচ্ছে, এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত ফ্যাসিবাদী শক্তি শক্তিশালী হচ্ছে। যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়।

সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংস্কারের মধ্য দিয়ে জন্ম নেয়া বিএনপি কখনো সংস্কার বিরোধী হতে পারে না। একটা প্রচারণা চালানো হলো বিএনপি সংস্কার বিরোধী এটা দারুণভাবে চালানো হয়েছে। একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়।

এ সময় একমত ও দ্বিমত পোষণ—সবকিছু নিয়ে ভোট আয়োজনের আহ্বান জানান তিনি।

একই অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, যতক্ষণ জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বৈধতা না দেবেন, ততক্ষণ কোনো সংস্কারই বৈধ হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী