ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

‘চা পান না করায়’ রাস্তায় চলাচল বন্ধ করলেন দোকানি!

গাইবান্ধা সদর উপজেলায় দোকানে চা পান না করায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক দোকানদারের বিরুদ্ধে।
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৯ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৯ সময়
‘চা পান না করায়’ রাস্তায় চলাচল বন্ধ করলেন দোকানি!

গাইবান্ধা সদর উপজেলায় দোকানে চা পান না করায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক দোকানদারের বিরুদ্ধে। তার নাম শাহজাহান মিয়া। চলাচলের রাস্তা বন্ধ করায় ভোগান্তিতে পড়েছেন অন্তত পাঁচ শতাধিক মানুষ। গত সোমবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য কুমেতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসীর অভিযোগ, শাহজাহান মিয়ার দোকানে চা পান না করে অন্য দোকানে করায় তিনি রাস্তা গর্ত করে বাঁশের ঝোপঝাড় ও কাঁটা দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন। স্থানীয় বাসিন্দা জহুরুল বলেন, ‘দোকান থেকে চা পান না করায় রাস্তা কেটে গর্ত করে বাঁশের ঝোপঝাড় ও কাঁটা দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন শাহজাহান। তিন দিন ধরে আমরা চলাচল করতে পারছি না। ৫০ বছর ধরে এ রাস্তা দিয়ে চলাচল করি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

অটোরিকশাচালক হামিদ বলেন, ‘রাস্তা বন্ধ করে দেওয়ায় অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল নিয়ে চলাচল করা যাচ্ছে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালেও কোনো ব্যবস্থা নেননি তিনি। দ্রুত চলাচল স্বাভাবিক ও চা দোকানদার শাহাজাহানের শাস্তি চাই। চা দোকানি শাহজাহান মিয়া বলেন, ‘আমার পৈতৃক সম্পত্তির ওপর দিয়ে চলাচল করতে দেব না। এটি কোনো রাস্তা ছিল না, এখানে ভাটা থাকাকালীন অবস্থায় এ রাস্তাটি হয়। চা পান না করা নিয়ে রাস্তা বন্ধ করিনি। আমার জমি দিয়ে রাস্তা দেব না, তাতে তো আমার দোষ দেখছি না, ম্যাপের রাস্তা বের করে চলাচল করলেই তো হয়।’

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, ‘বিষয়টি অবগত আছি।

জমির মালিক শাহজাহান মিয়াকে ইউনিয়ন পরিষদে ডাকা হয়েছে। আশা করি দ্রুত বিষয়টি সমাধান হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী