ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

সামনের নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই : মো. তারেক রহমান

আম জনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেছেন, সামনে নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই। এই কথাটি আমরা
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ১:৫ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ১:৫ সময়
সামনের নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই : মো. তারেক রহমান ছবি : সংগৃহীত

আম জনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেছেন, সামনে নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই। এই কথাটি আমরা ইনিয়েবিনিয়ে বলিনি, স্পষ্ট করে বলেছি। যারা জনগণের সামনে যেতে ভয় পাচ্ছেন, তারা যাইয়েন না। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

মো. তারেক রহমান বলেন, যে অপরাধে লীগকে-জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছেন, জামায়াত তার চেয়ে বহুগুণ বড় অপরাধী। জনগণ কাউকে গ্রহণ করলে আপনারা কিছু দল মিলে বাদ দেওয়ার কে? আপনারা কারা, আপনারা কি সব জনগণের প্রতিনিধি? সামনে সব দলের অংশগ্রহণ না হলে বড় দল হিসেবে বিএনপিকে এর দায় নিতে হবে। 

তিনি বলেন, আমরা স্পষ্ট করছি, একটা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমি একা প্রেস ক্লাবে লাগাতার এক মাস অবস্থান কর্মসূচি করেছিলাম। সেই সময় বাঘ-ভালুকেরা আমার পাশে গিয়ে সংহতি জানাতেও ভয় পেত।

জাতীয় নির্বাচনের দিনে ইসি অভিমুখে যাত্রা শুরু করেছিলাম। পুলিশ আমাদের ওপর হামলে পড়ে। মাত্র ২৫-৩০ জন সাহসী মানুষ সাথে পেয়েছিলাম।

তারেক রহমান আরো বলেন, আজ সেই ভয়ংকর কাজটিই করছি।

আমি দৃঢ়ভাবে এখনো বলছি, সব দলের অংশগ্রহণ লাগবে, এটা ছাড়া নির্বাচন বয়কট করব আমরা। জুলাইয়ে যারা অপরাধ করেছে তাদের বিচার আমরা চাই। শুধু তাই না, গণ-অভ্যুত্থান হয়ে যাওয়ার পর শান্ত দেশে যারা গাজী টায়ার লুট করে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তাদের বিচারও আমরা চাই। গণ-অভ্যুত্থানে গিয়েছি ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। যেসব নির্দোষ পুলিশ মারা গেছে, তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই